Real Estate আর Land Development-এর জন্য CRM + ERP

এক সিস্টেম।
প্রথম call থেকে চাবি পর্যন্ত।

Sofia Estate CRM একটা intelligent sales revenue engine। Marketing, sales, credit realization, accounts আর property inventory চলে একই record-এ, আপনার কোম্পানির নিজের নিয়মে।

  • ছবি + GPS দিয়ে চেক-ইন
  • ক্লায়েন্ট নিজের ফোনে কনফার্ম করেন
  • প্রতিটা টাকা চারবার কনফার্ম
১ · SOFIA to Help You দেখায় কোন লিডে এখনও কল হয়নি।

Sofia-র আসল স্ক্রিন · ডেমো ডেটা

Sofia Estate CRM — রিয়েল এস্টেট সেলসের জন্য তৈরি একটি ডাইনামিক সিস্টেম। আপনার রিয়েল এস্টেট, জমি, শেয়ার বা কমার্শিয়াল কোম্পানি যে নীতিতেই চলুক, Sofia ঠিক সেভাবেই চলে।

Accountability

Sofia থাকলে এই কথাগুলো আর শুনতে হয় না…

আমাকে দেখে / জেনে বলতে হবে

Sofia: উত্তরটা আগে থেকেই স্ক্রিনে আছে।

সঠিক মনে নাই

Sofia: প্রতিটা call, visit আর offer record-এ আছে।

হয়ত হতে পারে

Sofia: অনুমান নয়, record-এ যা আছে তা-ই।

কবে, কখন, কিভাবে

Sofia: প্রতিটা entry-তে তারিখ আর সময় থাকে।

কত, কোনটা, কার

Sofia: প্রতিটা টাকার অঙ্ক, unit আর কার টাকা, সবই record-এ থাকে।

আমি ছিলাম, আমি করেছি, আমি বলেছিলাম

Sofia: কে কী করেছেন আর কখন, record-ই দেখায়।

আগামী সপ্তাহে / মাসে হবে, পরে জানাবেন

Sofia: প্রতিটা lead-এর পরের ধাপে একটা তারিখ থাকে।

আমার হাতে আছে / ডিলের অভাব নাই

Sofia: কার হাতে কী আছে, pipeline-এ দেখা যায়।

আমি গিয়েছিলাম / দেখা হয়েছে / মিটিং - ভিজিট হয়েছে

Sofia: Visit-এ check-in হয় location আর ছবিসহ।
Clarity · Responsibility · Transparency · Accountability
=
REVENUE

আপনার সেলস টার্গেট আসলে কোথায় যাচ্ছে?

০১মাসিক সেলস টার্গেট
০২পাইপলাইন তৈরি হয়েছে
০৩কতগুলো ডিল Negotiation-এ
০৪সেলস টিমের ওপর নজর
০৫রেভিনিউ ফোরকাস্ট
০৬আসল রেভিনিউ

সমস্যা সেলসে নয়। সমস্যা হলো রিসোর্সের ওপর নিয়ন্ত্রণ নেই।

আপনি জানেন আপনার সেলস টিম কাজ করছে। কিন্তু তাঁরা রেভিনিউয়ের পথে ঠিক কতটা এগিয়েছেন — তা কি প্রতিদিন দেখতে পান?

  • সেলস টার্গেট আছে। কিন্তু টার্গেটের পেছনে আসল পাইপলাইন কতটা — সবসময় পরিষ্কার নয়।
  • সেলসপারসন আছেন। কিন্তু কে কী করছেন, কোথায় আটকে আছেন — ম্যানেজমেন্ট অনেক সময় দেরিতে জানতে পারে।
  • ফলো-আপ হচ্ছে। কিন্তু কোন ফলো-আপ রেভিনিউয়ের দিকে এগোচ্ছে আর কোনটা শুধু ব্যস্ততা — তা আলাদা করা কঠিন।
  • ফোরকাস্ট তৈরি হচ্ছে। কিন্তু ফোরকাস্টের ভিত্তি যদি সেলসপারসনের নিজের দেওয়া তথ্য হয়, ম্যানেজমেন্ট কতটা ভরসা করবে?
  • একজন সেলসপারসন চলে গেলে তাঁর ক্লায়েন্টদের ইতিহাস আর কথাবার্তার কতটা কোম্পানির কাছে থাকে?

Sales Activity-কে Revenue-তে পরিণত করুন

একজন Salesperson প্রতিদিন অসংখ্য কল করতে পারেন, মিটিং করতে পারেন, Customer-দের Follow-up করতে পারেন, অনেকগুলো ডিল সামলাতে পারেন। কিন্তু শুধু Activity দিয়ে Revenue আসে না। আসে Visibility, জবাবদিহিতা আর মাপা যায় এমন Progress দিয়ে।

একটা Sales Operation যখন স্পষ্ট করে বলতে পারে না কোন অ্যাক্টিভিটিগুলো ডিল এগিয়ে নিচ্ছে, কোন Deal আটকে আছে, আর কোথায় Management-এর হস্তক্ষেপ দরকার — তখন ব্যবসাটা একটা scalable Sales Process-এর বদলে ব্যক্তির চেষ্টার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

Target ঠিক করে Management। পথটা পাড়ি দেন Salesperson-রা। Sofia এই দুটোকে যুক্ত করে।

Sofia পুরো Sales Journey-টাকে একটা সংযুক্ত, মাপা যায় এমন Process-এ নিয়ে আসে:

New → Contacted → Site Visit → Negotiation → Booked → Closed — প্রতিটা ধাপ প্রমাণের ভিত্তিতে।

Target ঠিক করা থেকে শুরু করে Pipeline সামলানো, Sales Action ট্র্যাক করা, Bottleneck চিহ্নিত করা, Forecast করা, আর শেষ পর্যন্ত Revenue তৈরি করা — Sofia Management-কে দেয় সিদ্ধান্ত নেওয়ার মতো Visibility, আর Sales Team-কে দেয় কোন কাজটা জরুরি তা বোঝার স্পষ্টতা।

কারণ ভালো Sales Management মানে বেশি কাজ করা নয় — বরং জানা, কোনটা কাজ করছে, কোনটায় নজর দেওয়া দরকার, আর পরের Revenue কোথা থেকে আসবে।

কোম্পানির target আর একজন সেলসম্যানের মাস, একই record থেকে। কোম্পানির target আর একজন সেলসম্যানের মাস, একই record থেকে।

কোম্পানির target আর একজন সেলসম্যানের মাস, একই record থেকে।

যা বদলায়

Efficiency. Transparency. Accountability. Productivity.

কাজটাই যখন record-এ থাকে, একটা real estate বা land development কোম্পানি এই চারটা জিনিস পায়।

০১

Efficiency

দিনের কাজ নিজে থেকেই সামনে আসে।

কাকে call করতে হবে, কোনটায় দেরি হয়েছে, এরপর কী, কেউ জিজ্ঞেস করার আগেই স্ক্রিনে থাকে। দিনের record থেকে report নিজেই তৈরি হয়।

দিনের কাজ নিজে থেকেই সামনে আসে।দিনের কাজ নিজে থেকেই সামনে আসে।
০২

Transparency

প্রতিটা সংখ্যার পেছনে একটা সত্যি ঘটনা আছে।

কেউ status লিখে দেন না। Call, visit বা টাকা record হলে তবেই deal এগোয়। তাই report-এ দেখা যায় কী করা হয়েছে, কী বলা হয়েছে তা নয়।

প্রতিটা সংখ্যার পেছনে একটা সত্যি ঘটনা আছে।
০৩

Accountability

প্রতিটা কাজে একটা নাম আর একটা সময় থাকে।

Call, visit, offer, পেমেন্ট আর approval, সবকিছুতেই। Visit-এ check-in হয় location আর ছবিসহ, আর client নিজের ফোন থেকে তা নিশ্চিত করেন। নজর এড়িয়ে কিছু বদলানোর বা মুছে ফেলার সুযোগ নেই।

প্রতিটা কাজে একটা নাম আর একটা সময় থাকে।প্রতিটা কাজে একটা নাম আর একটা সময় থাকে।
০৪

Productivity

বেশি sales, কম তাগাদা।

যে client-এর সাথে যোগাযোগ থেমে গেছে, তিনি আবার তালিকায় ফিরে আসেন। কোন client কোন unit নিতে পারবেন, matching তা দেখায়। ম্যানেজার update চাওয়ার বদলে তথ্য দেখে coaching করেন।

বেশি sales, কম তাগাদা।

Sofia এভিডেন্স ফ্লো

প্রমাণ এলে তবেই ডিল এগোয়।

বেশিরভাগ সিস্টেমে কেউ স্ট্যাটাস বদলে দিলেই ডিল এগিয়ে যায়। Sofia-তে সেটা কেউ পারেন না। প্রতিটা স্টেজ খোলে শুধু তখনই, যখন তার প্রমাণ রেকর্ড হয়।

  1. ০১New

    মার্কেটিং টিম প্রতিটা এনকোয়ারি যাচাই করে সোর্সসহ এন্ট্রি দেয়। পুরো কোম্পানিতে এক ফোন নম্বর মানে একজনই ক্লায়েন্ট — ডুপ্লিকেট নেওয়া হয় না, তাই দুজন সেলসম্যান একই বায়ারের পেছনে ছোটেন না।

  2. ০২Contacted

    আউটকাম আর নোটসহ লগ করা কল। Sofia থেকে করা প্রতিটা কলের সময় Sofia মাপে — ৪৫ সেকেন্ডের কম বা No Answer কখনো গোনা হয় না। Sofia-র বাইরে করা কল ‘রিপোর্টেড’ হিসেবে আলাদা চিহ্নিত থাকে, মাপা হিসেবে নয়।

  3. ০৩Site Visit

    প্রজেক্টে দাঁড়িয়ে লাইভ ক্যামেরার ছবি আর GPS দিয়ে চেক-ইন। এরপর চেক-আউট, ক্লায়েন্টের নিজের ফোন থেকে কনফার্মেশন আর সুপারভাইজারের লিখিত অনুমোদন — তবেই ভিজিট ভেরিফায়েড।

  4. ০৪Negotiation

    অফার Negotiating বা Agreed হলে, প্রাইস রাউন্ড রেকর্ড হলে, বা সেটেলড প্রাইস লেখা হলে। শুধু অফার পাঠালে কিছুই এগোয় না। বটম প্রাইসের নিচের দাম অনুমোদনের অপেক্ষায় থাকে।

  5. ০৫Booked

    একই অফারে সেটেলড প্রাইস আর বুকিং মানি, নম্বরসহ রিসিট। ইউনিট Sold হয়ে যায় — দ্বিতীয় কোনো বায়ারকে আর অফার করা যায় না।

  6. ০৬Closed

    টাকা এসেছে বলে অফিস কনফার্ম করে। সেলসম্যানের উপরের প্রতিটা লেভেল এনডোর্স করে, কোম্পানি অ্যাডমিন চেক করেন, আর উদ্যোক্তার সম্মতি রেকর্ড করে কো-অর্ডিনেটর অনুমোদন দেন। QR দিয়ে যাচাই করা যায় এমন সার্টিফিকেট তৈরি হয়।

Lost — কারণ ছাড়া নয়। ডিল ফোরকাস্টে থাকলে আগে উপরের লাইনের অনুমোদন লাগে।

কেউ নিজে স্টেজ বাছাই করেন না। ভুল স্টেজ ঠিক হয় শুধু লিখিত কারণসহ, এবং তা রেকর্ড হিসেবে থেকে যায়।

Sofia শুধু রিপোর্ট রাখে না — কাজটাই ট্র্যাক করে।

সেলস প্রসেসের প্রতিটা গুরুত্বপূর্ণ ধাপ সিস্টেমে দেখা যায়, মাপা যায়।

০১

লিড ডিস্ট্রিবিউশন

লিড কোথা থেকে এলো, কাকে দেওয়া হলো, কে পেল, কখন অ্যাকশন নেওয়ার কথা — পুরো জার্নিটাই ভিজিবল।

০২

ফলো-আপ কন্ট্রোল

ওভারডিউ ফলো-আপ। সাইলেন্ট কাস্টমার। মিসড নেক্সট স্টেপ। কোনটায় নজর দেওয়া দরকার, Sofia নিজেই সেটা খুঁজে সামনে আনে — ডিল হাতছাড়া হওয়ার আগেই।

০৩

ভিজিট ভেরিফিকেশন

সাইট ভিজিট শুধু সেলসম্যানের কথায় নয় — GPS, ছবি এবং কাস্টমারের নিজের কনফার্মেশন দিয়ে ভেরিফাই করা হয়।

০৪

পাইপলাইন ভিজিবিলিটি

কোন ক্লায়েন্ট কোন স্টেজে, কোন ডিল এগোচ্ছে আর কোনটা আটকে আছে — সব এক জায়গায়।

০৫

অটোমেটিক রিপোর্টিং

মাস শেষে কাউকে বসে রিপোর্ট বানাতে হয় না — রেকর্ড করা অ্যাক্টিভিটি থেকেই রিপোর্ট তৈরি হয়, যখন যেটা দরকার।

০৬

রেভিনিউ ভিজিবিলিটি

ম্যানেজমেন্ট শুধু অ্যাক্টিভিটি দেখে না — সেই অ্যাক্টিভিটি কীভাবে রেভিনিউর দিকে যাচ্ছে, সেটাও দেখে।

প্রতিটা রোলের নিজস্ব ড্যাশবোর্ড — যা সেই রোলের প্রতিটা প্রশ্নের উত্তর দিতে সক্ষম

একই ডেটা, কিন্তু প্রতিটা লেভেলের প্রশ্নের উত্তর আলাদা।

“আমার টিম আজ কী করছে?” কে Top, কে At risk, কে Failing — আর প্রতিটা সংখ্যার পেছনের নামগুলো এক ট্যাপে।

Sofia-র আসল স্ক্রিন · ডেমো ডেটা

এই চারটি ছাড়াও আরও দশটি রোল আছে — এজেন্ট (এই পাতার শুরুতে যে ফোনটা দেখলেন), সুপারভাইজার, টিম লিডার, মার্কেটিং এক্সিকিউটিভ, কোম্পানি অ্যাডমিন, CR ম্যানেজার, CR এক্সিকিউটিভ, অ্যাকাউন্টস ম্যানেজার, অ্যাকাউন্টস এক্সিকিউটিভ আর উদ্যোক্তার সহকারী — সিইও, সিওও বা কোম্পানি সেক্রেটারি। প্রত্যেকের নিজের পদবি — সিইও, সিবিও, জিএম সেলস, ক্লাস্টার হেড ইত্যাদি — নামের পাশেই দেখা যায়।

এক সিস্টেম, পাঁচটা desk

আপনার desk খুঁজে নিন।

উদ্যোক্তা, sales, credit realization, accounts আর marketing — প্রত্যেকে একই record-এর ওপর নিজের স্ক্রিন খোলেন।

কেনার আগেদুটো পরীক্ষা আর ষোলোটা প্রশ্ন — যেকোনো demo-তে নিয়ে যাওয়ার জন্য, আমাদেরটাতেও।তালিকাটা খুলুন →

কাজ করেন সেলসম্যান।
প্রমাণ রাখে Sofia।

Sofia শুধু মনে করিয়ে দেয় না — যা করা হয়েছে, তার প্রমাণ চায়। কল হয় Sofia থেকে। ফিরে এসে আউটকাম আর নোট না লিখে সেলসম্যান সামনে এগোতে পারেন না, আর Sofia মেপে রাখে কল কতক্ষণ চলেছে — ৪৫ সেকেন্ডের কম বা No Answer কনট্যাক্ট হিসেবে গোনা হয় না। সাইট ভিজিট মানে প্রজেক্টে দাঁড়িয়ে লাইভ ক্যামেরার ছবি আর GPS দিয়ে চেক-ইন, তারপর ক্লায়েন্টের নিজের ফোন থেকে কনফার্মেশন আর সুপারভাইজারের লিখিত অনুমোদন। টাকা মানে নম্বরসহ রিসিট, যা ক্লায়েন্ট নিজে কনফার্ম করেন আর অফিস ব্যাংক বা ক্যাশ বইয়ের সাথে মিলিয়ে নেয়। “আমি ফলো-আপ করেছি” এখন আর মুখের কথা নয় — সিস্টেমে তার সময়, চ্যানেল আর প্রমাণ আছে।

টাকার নিয়ন্ত্রণ

টোকেন মানি, বুকিং মানি — প্রতিটা টাকা চারবার কনফার্ম।

ক্যাশ, চেক, পে-অর্ডার, ব্যাংক ট্রান্সফার, bKash, Nagad, Rocket — বাংলাদেশে প্রপার্টির টাকা আসলে যেভাবে আসে, সেভাবেই বানানো।

  • আপনার কোম্পানির নামে রিসিট, দুটো নম্বরসহ। Sofia-র নিজস্ব ধারাবাহিক রিসিট নম্বর — মাঝে কোনো নম্বর বাদ পড়ে না — আর পেমেন্টের নিজের রেফারেন্স: ক্যাশ মেমো, চেক নম্বর বা TrxID। ক্যাশ হলেও রেফারেন্স বাধ্যতামূলক।
  • চার ধাপে কনফার্মেশন। সেলসম্যান Payment Acknowledgement পাঠান। ক্লায়েন্ট নিজের ফোনে ঠিক অঙ্কটা কনফার্ম করেন, অথবা আপত্তি জানান। অফিস ব্যাংক বা ক্যাশ বইয়ের সাথে মিলিয়ে নেয়। তারপর অ্যাকাউন্টস যাচাই করে — টাকার দ্বিতীয় জোড়া চোখ — আর তখনই Money Receipt ইস্যু হয়। কোনো ধাপ এক দিন পিছিয়ে গেলেই অফিসের তালিকায় উঠে আসে।
  • কিছুই এডিট হয় না। ভুল রিসিট কারণসহ ক্যানসেল হয়, কিন্তু নম্বরটা সিরিজে থেকে যায়। রিসিট হয়ে গেলে ক্লায়েন্টের নাম আর ফোন নম্বর লক হয়ে যায়।
  • প্রতারণা করার সুযোগ নেই। স্টাফের কেউ ক্লায়েন্টের লিংকে উত্তর দিতে গেলে Sofia তা নেয় না, চেষ্টাটা রেকর্ড করে। যে ডিভাইস থেকে লিংক গেছে সেখান থেকেই উত্তর এলে, বা Payment Acknowledgement যাওয়ার পর ফোন নম্বর বদলালে, সেটা চিহ্নিত হয়।
  • প্রাইসের গার্ড। বটম প্রাইসের নিচের দাম অনুমোদনের অপেক্ষায় থাকে। চূড়ান্ত দাম ক্লায়েন্ট নিজের ফোনে কনফার্ম করেন; দাম বদলালেই সেই কনফার্মেশন মুছে যায়।
  • বুকিং উধাও হয়ে নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। বুক হওয়া ডিল ক্যানসেল করতে সেলস লাইন, কোম্পানি অ্যাডমিনের চেক আর কো-অর্ডিনেটরের অনুমোদন লাগে। বুকিং মানির রেকর্ড থেকেই যায়।
  • উদ্যোক্তা সব দেখেন। প্রতিটা টোকেন পেমেন্ট, ক্লায়েন্টের উত্তর আর অফিসের কনফার্মেশনসহ — আর ক্লোজিং সার্টিফিকেটে প্রতিটা রিসিট, কে কনফার্ম করেছেন তা-সহ।

Sofia কখনো আপনার টাকা রাখে না। প্রতিটা শর্টকাটে রেকর্ডে একটা নাম থেকে যায় — আর ব্যাংকের সাথে অফিসের মিলিয়ে দেখা, তারপর অ্যাকাউন্টসের যাচাই — এটাই শেষ তালা।

নির্ভরযোগ্য ফোরকাস্ট

এমন ফোরকাস্ট, যা কেউ বাড়িয়ে দেখাতে পারে না।

সোমবারের মিটিং যে সংখ্যার উপর চলে, সেটা তৈরি হয় প্রতিশ্রুত তারিখসহ ডিল দিয়ে — আর অনুমোদন ছাড়া সেখান থেকে কিছুই বাদ যায় না।

০১

প্রতিটা ডিলে তারিখ

সেলসম্যান ক্লোজিংয়ের যে তারিখ দেন, সেটা ছাড়া কোনো ডিল ফোরকাস্টে ঢোকে না। তারিখ নেই মানে ফোরকাস্ট নেই।

০২

পিছিয়ে যাওয়ার হিসাব থাকে

তারিখ পার হলে সেটা শুধু সামনে সরানো যায়, কারণ লিখে। তিনবার পিছিয়ে গেলে তিনবারই দেখা যায়, প্রতিবারের কারণসহ।

০৩

নজর এড়িয়ে কিছু বাদ যাওয়ার সুযোগ নেই

ফোরকাস্ট থেকে ডিল সরাতে হলে রিকোয়েস্ট লাগে, যা সেলসম্যানের উপরের প্রতিটা লেভেল ক্রমানুসারে অনুমোদন করে। ততক্ষণ ডিলটা গোনায় থাকে।

০৪

মাস শেষের অসত্য বা বিকৃত সংখ্যা ধরা পড়ে

Pipeline history প্রতিটা ডিল কত দিন ফোরকাস্টে ছিল তা রাখে — আর মাস শেষের গণনার পর প্রথম সপ্তাহেই সরিয়ে নেওয়া ডিলগুলো আলাদা করে দেখায়।

সেলসম্যানের উপরের প্রতিটা লেভেল অনুমোদন না দেওয়া পর্যন্ত ডিল ফোরকাস্ট থেকে বেরোয় না — ততক্ষণ সেটা গোনায় থাকে।

Sofia-র আসল স্ক্রিন · ডেমো ডেটা

উদ্যোক্তা আর সেলস হেডদের জন্য

প্রথম দিন থেকেই আরও যা পাচ্ছেন

এর প্রতিটাই আজ Sofia-তে চালু, আর প্রতিটা প্ল্যানে অন্তর্ভুক্ত।

  1. ১প্রতিটা ক্লোজিংয়ে আপনার কোম্পানির নামে নম্বরসহ সার্টিফিকেট। যে কেউ এর QR স্ক্যান করতে পারেন।
  2. ২যাচাই পাতায় দেখা যায় Valid আর সেটেলড প্রাইস — কোনো ফোন নম্বর বা টাকার হিসাব নয়।
  3. ৩কাগজে যেকোনো অঙ্ক বদলালে ফিঙ্গারপ্রিন্ট আর মেলে না।

Sofia-র আসল স্ক্রিন · ডেমো ডেটা

০১

যে কেউ যাচাই করতে পারেন এমন ক্লোজিং সার্টিফিকেট

প্রতিটা ক্লোজ হওয়া ডিলের জন্য আপনার কোম্পানির নামে নম্বরসহ সার্টিফিকেট: দাম, প্রতিটা রিসিট, প্রত্যেক অনুমোদনকারী আর উদ্যোক্তার সম্মতি। QR কোড প্রমাণ করে এটা আসল; কিছু বদলানো হলে ফিঙ্গারপ্রিন্টে ধরা পড়ে।

০২

আপনার নিজের নিয়মে কমিশন

রোল অনুযায়ী ভাগ একবার ঠিক করে দিন — সেলার, টিম লিডার, সুপারভাইজার, ম্যানেজার, কো-অর্ডিনেটর, মার্কেটিং, রেফারেল — চাইলে মাসিক টার্গেট অনুযায়ী ধাপে ধাপে সেলারের ভাগ। প্রতিটা কমিশন নোট সেই নিয়মে চলে; কোনো বদল হলে কারণসহ চিহ্নিত থাকে।

০৩

সিনিয়রের উপস্থিতি, প্রমাণসহ

সেলসম্যান ভিজিট বা মিটিংয়ে টিম লিডার বা ম্যানেজারকে নিয়ে গেলে, সেটা গোনা হয় শুধু তখনই, যখন সেই সিনিয়র নিজের ফোন থেকে চেক-ইন করেন। ‘আমি ছিলাম’ বলার কোনো বাটন নেই।

০৪

টাইমলি মার্কেটিং ডেস্ক

মার্কেটিং টিম প্রতিটা এনকোয়ারি যাচাই করে সোর্সসহ এন্ট্রি দেয়, আর সেদিনই সেলসম্যানের হাতে তুলে দেয়। হ্যান্ডওভার থেকেই সেলসম্যানের ঘড়ি চলে; যিনি কলই করেননি, তাঁর নাম সামনে আসে।

০৫

ক্লায়েন্ট লিস্ট আপনারই থাকে

পুরো ক্লায়েন্ট লিস্ট এক্সপোর্ট করতে পারেন শুধু কোম্পানি অ্যাডমিন, আর প্রতিটা এক্সপোর্ট লগ হয়। কেউ চলে গেলে কয়েক মিনিটের মধ্যে তাঁর অ্যাক্সেস বন্ধ, আর তাঁর খোলা ক্লায়েন্টরা পুরো ইতিহাসসহ মার্কেটিং ডেস্কে ফিরে আসে।

০৬

লগ-ইন বনাম আসল কাজ

সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা — কতক্ষণ লগ-ইন ছিলেন আর কতক্ষণ আসলে অ্যাপে কাজ করেছেন, পাশাপাশি দেখায়। ফারাকটাই আলোচনার বিষয়।

০৭

প্রতিটা কলের হিসাব

এত ছোট কল যে আসল হওয়ার কথা নয়, ডায়াল হয়েছে কিন্তু লগ হয়নি এমন কল, মাপা নয় বরং মুখে জানানো কনট্যাক্ট — সব এক স্ক্রিনে, সেলস চেইনের জন্য।

০৮

১৩টা স্মার্ট আনসার, বাংলা ও ইংরেজিতে

এক ট্যাপে সেলসম্যান জানেন আজ কোথায় তাঁকে দরকার, কে সাইলেন্ট হয়ে গেছেন, কোন ডিল লেট — প্রতিটা প্রশ্ন বাংলা আর ইংরেজিতে।

০৯

এক ফ্ল্যাট, এক বিক্রি

Agreed অফার বা টাকা এলে ইউনিট আটকে যায়; বুকিং হলে Sold হয়। আটকে থাকা বা বিক্রি হওয়া ইউনিট আর অফার করা যায় না — একই ফ্ল্যাট দুবার বিক্রি হয় না।

উদ্যোক্তার জন্য

সবকিছু সারসংক্ষেপে। সবকিছু বিস্তারিত। আপনাকে ছাড়া কিছুই নয়।

সারসংক্ষেপে

Target-এর বিপরীতে revenue, pipeline, প্রতিটা team আর প্রতিটা project, এক পাতায়।

বিস্তারিত

এরপর যত গভীরে যেতে চান: প্রতিটা closing, প্রতিটা team, প্রতিটা টাকা।

আপনার অনুমোদনে

আপনি authorize না করা পর্যন্ত কোনো deal close হয় না, কোনো sale বাতিল হয় না, commission-এর নিয়ম বা কোম্পানির target বদলায় না।

বাইরে আছেন? যত দিনের জন্য চান, সিদ্ধান্তের দায়িত্ব দিন আপনার CEO, COO, Company Secretary বা aide-কে। তাঁদের প্রতিটা সিদ্ধান্ত আপনি দেখতে পাবেন।

একটা deal যেভাবে close হয়

একটা deal যেভাবে close হয়

১
সেলসম্যান request করেনprice আর পাওয়া টাকাসহ
২
Team-এর প্রতিটা স্তর endorse করেনাম আর সময়সহ
৩
অফিস যাচাই করেprice, কাগজপত্র আর টাকা
আপনি authorize করেনতখন certificate issue হয়

তার আগে কিছুই বদলায় না।

CRM-focused ERP

একটা real estate বা land sale-এর সবকিছু, এক সিস্টেমে।

Marketing

প্রতিটা lead, তার source, আর কোন source থেকে ক্রেতা আসছে।

Sales

Follow-up, visit, offer আর closing; কোনো কিছুই মনে রাখার ওপর নির্ভর করে না।

Credit realization

কিস্তি, SMS আর email-এ reminder, আর statement, শেষ পেমেন্ট পর্যন্ত।

Accounts

Money Receipt issue হওয়ার আগে প্রতিটা টাকার দ্বিতীয় যাচাই।

Property inventory

Project, floor আর unit; deal এগোলে নিজে থেকেই update হয়।

Target ও commission

ঠিক হয় আপনার policy-তে। হিসাব করে Sofia।

Construction-এর workflow তৈরি হয় আপনার কোম্পানির প্রয়োজন অনুযায়ী।Product দেখুন →

মাসিক ক্লোজিং মিটিংয়ের রিপোর্ট — যেকোনো সময়, কয়েক মিনিটেই রেডি

প্রত্যেক রোল নিজের রিপোর্ট এক বাটনে প্রিন্ট করেন — স্টেকহোল্ডার, কো-অর্ডিনেটর, ম্যানেজার, সুপারভাইজার, টিম লিডার, মার্কেটিং।

কাউকে রিপোর্ট বানাতে হয় না, সত্যটা সবার সামনে তুলে ধরে।

Sofia-র Company report, A4-এ প্রিন্ট — প্রথম পাতার উপরের অংশ, ডেমো ডেটা
ইন্ডাস্ট্রি লিজেন্ডের কথা
Engineer F. R. Khan

“বিগত ৪ দশকে আমাদের দেশের রিয়েল-এস্টেট ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে গেছে, মান, সময় এবং আধুনিকতায়। কিন্তু একটা জায়গা সবসময় মনে হয়েছে অপূর্ণ ছিল, আর তা হল প্রফেশনাল সেলস অপারেশন, যা একটা কোম্পানির রেভিনিউ ইঞ্জিন।

এই জায়গাতেই Sofia-র অবস্থান। আমি আশা করব Sofia প্রতিটা কোম্পানির সেলসের গ্যাপটা পূরণ করবে।”

ইঞ্জিনিয়ার এফ. আর. খান

পুরোটা পড়ুন →

Kazi Manzur Ahmed
কাজী মনজুর আহমেদ প্রতিষ্ঠাতা, Sofia Technologies

প্রতিষ্ঠাতার কথা

“২৮ বছরেরও বেশি সময় ধরে দেশে আর দেশের বাইরে আইটি, সাপ্লাই চেইন, রিয়েল এস্টেট আর কমার্শিয়াল সেলস অপারেশন — সবগুলোতেই সরাসরি কাজ করেছি। Executive Director, Chief Business Officer আর CEO হিসেবে দেশের কয়েকটা বড় রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের সেলস অপারেশন নিজে চালিয়েছি।”

“Sofia যে সমস্যাগুলো সমাধান করে, সেগুলো আমার কাছে তাত্ত্বিক কিছু না। বছরের পর বছর নিজের চোখে দেখেছি।”

Sofia কেন তৈরি হয়েছে, পুরোটা পড়ুন →

৮৭ms

একটা record save করতে বা report আনতে

১৩

প্রতিদিনের প্রশ্নের উত্তর, এক ট্যাপে

৪০+

তৈরি report, বানাতে হয় না

১০০%

feature, প্রতিটা plan-এ

মাত্র ৭ দিন ট্রাই করুন।

কোনো ফ্রি ট্রায়াল নেই — ৭ দিনের মধ্যে কাজ না করলে, বা আপনার প্রতিষ্ঠানের জন্য অপ্রয়োজনীয় মনে হলে, ফুল রিফান্ড করা হবে। প্রতিটা প্ল্যানে একই শর্ত।